,

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন আজ

news-image

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে চারদিনের সরকারি সফর শেষে আজ শুক্রবার দেশে ফিরছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি বিকালে দেশের উদ্দেশে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে মঙ্গলবার প্রধানমন্ত্রী সৌদি আরব যান। সফরকালে প্রধানমন্ত্রী সৌদি রাজপ্রাসাদে সেদেশের বাদশাহর সাথে সাক্ষাত্ এবং মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। সৌদি আরবের যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সাথে বৈঠক করেন শেখ হাসিনা। এছাড়া গতকাল কাউন্সিল অব সৌদি চেম্বার (সিএসসি) এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে বৈঠক এবং সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সেরি ভবনের উদ্বোধন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পবিত্র মসজিদে নববীতে মহানবী হযরত মোহাম্মদ (স.) এর রওয়াজা মোবারক জিয়ারত করেন। পরে প্রধানমন্ত্রী এশার নামাজের পর মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর