,

প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করেছেন

news-image

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার রাতে সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন।

প্রধানমন্ত্রী প্রথমে পবিত্র কাবা শরিফের চারপাশ তাওয়াফ করেন। এরপর সাফা ও মারওয়া প্রদক্ষিণ করেন।

দেশবাসী ও মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও পবিত্র ওমরাহ পালন করেছেন।

পবিত্র ওমরাহ পালনের জন্য প্রধানমন্ত্রী স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জেদ্দা থেকে সড়কপথে পবিত্র মক্কা নগরীতে পৌঁছান।

প্রধানমন্ত্রী বুধবার দিবাগত রাতে মদিনায় পবিত্র মসজিদে নববিতে মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। পবিত্র এই মসজিদে এশার নামাজ আদায় করেন তিনি। বাংলাদেশের জনগণের পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

সৌদি বাদশাহ ও দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী চার দিনের সরকারি সফরে গত মঙ্গলবার সৌদি আরবে যান।

প্রধানমন্ত্রী আজ শুক্রবার দেশের উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর