,

আমার সালমানের সঙ্গে বোঝাপড়া ছিল চমৎকার: শাবনূর

news-image

বিনোদন ডেস্ক।। শাবনূর তাঁর সময়ের অপ্রতিদ্বন্দ্বী একজন চিত্রনায়িকা। ২৫ বছর আগে ‘চাঁদনি রাতে’ ছবির মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে এই নায়িকার। প্রথম ছবি ‘চাঁদনি রাতে’ দিয়ে সাফল্য না পেলেও একসময় ঠিকই বাংলাদেশি সিনেমার রানি হয়ে ওঠেন শাবনূর।

শাবনূরের সঙ্গে যে নামটি সবচেয়ে বেশি মানানসই সেটি হচ্ছে সালমান শাহ। অমর এ নায়কের সঙ্গে যে কয়টি ছবি শাবনূর করেছেন সবকটি ব্যবসা সফল হয়েছে। সবকটি দর্শক টেনেছে।

একটা সময় সালমান-শাবনূরের ছবি রিলিজ হওয়া মানে চলচ্চিত্র পাড়ায় ডাক পড়ে যেতো। এ দু’জনের রসায়ন দর্শক এতোটা ভালোভাবে নিত যে, একটা সময় মনে করা শুরু করল তাঁরা শুধু পর্দায় জুটি নয়, বাস্তবিক অর্থেই তাঁদের মধ্যে প্রেম চলছে।

সালমান মারা যাওয়ার পর নতুন জুটি নিয়ে বিপাকে পড়তে হয়েছে শাবনূরকে। দর্শক তাঁর সঙ্গে কাকে গ্রহণ করবে এটি ছিল ওই সময়ে কোটি টাকার প্রশ্ন। এ বিষয়ে কি বলেন শাবনূর?

সালমানের সঙ্গে অভিনয়ের পাশাপাশি ওমর সানী ভাইয়ের সঙ্গেও কাজ করা হয়। সিনেমায় ওমর সানীর পাশাপাশি আমিন খানের সঙ্গেও পরিচালকেরা আমাকে নিয়ে কাজ শুরু করেন। একসময় রিয়াজের সঙ্গে আমার জুটি দর্শক দারুণভাবে গ্রহণ করে। এ ছাড়া ফেরদৌস, মান্না ভাই ও শাকিব খানের সঙ্গে ছবি করেছি।

সালমান শাহ, ওমর সানী, মান্না, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান—সবার সঙ্গেই অভিনয় করা হয়েছে। জুটি হিসেবে কার সঙ্গে আপনার বোঝাপড়া চমৎকার ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জুটি হিসেবে দর্শক আমার সঙ্গে সবচেয়ে বেশি পছন্দ করেছে সালমান শাহকে। এখনো সবাই সালমান-শাবনূর জুটির কথা বলে। এরপর রিয়াজ ও আমার জুটি নিয়ে অনেক সুন্দর স্মৃতি আছে। এর বাইরে ওমর সানী, মান্না, ফেরদৌস, শাকিব—সবার সঙ্গে অভিনয় করেছি, কিন্তু জুটি হিসেবে নয়। তবে সবাই খুব দারুণ অভিনয়শিল্পী।

প্রসঙ্গত, গতকাল সোমবার ছিল শাবনূরের চলচ্চিত্র জগতে প্রবেশে ২৫ বছর পূর্তি। এই দিনে দর্শকের ভাবনা জুড়েই ছিল সালমান-শাবনূরের কালজয়ী চলচ্চিত্রগুলো। এ দু’জনের ‘স্বপ্নের নায়ক’, ‘তোমাকে চাই’সহ অমর ছবিগুলো এখনো দর্শকদের হৃদয়ের ক্যানভাসে স্থান করে আছে। উৎস: একুশে টেলিভিশন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর