,

আইয়ুব বাচ্চুর জন্য কনসার্টে কাঁদলেন জেমস, কাঁদালেন বাংলাদেশকে

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সঙ্গীতজগতের অন্যতম দুই মহাতারকা আইয়ুব বাচ্চু ও জেমস। বৃহস্পতিবার সকালে কোটি ভক্তকে কাঁদিয়ে আইয়ুব বাচ্চু চলে গেছেন না ফেরার দেশে। বাংলাদেশের ব্যান্ড সংগীতকে এগিয়ে নেওয়ার অন্যতম অগ্রপথিক আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর জেমস যখন পান, তখন তিনি রাষ্ট্রীয় উন্নয়ন মেলার কনসার্টে যোগ দিতে বরগুনার পথে। সেখান থেকেই তিনি আইয়ুব বাচ্চুর জন্য শ্রদ্ধা জানান। সেই সঙ্গে আসতে না পারার আক্ষেপও প্রকাশ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্চে পা রেখে আইয়ুব বাচ্চুর নাম নিতে গিয়ে চাপা কান্নার ভারে কথা হারিয়ে ফেলেন জেমস। আবেগতাড়িত কন্ঠে ঘোষণা দেন আজকের কনসার্ট আইয়ুব বাচ্চুর জন্য উৎসর্গ করবেন তিনি। নিজেকে নিয়ন্ত্রণ করে নগর বাউল জানান, ‘আজকের অনুষ্ঠান হোক এটাই চাইছিলাম না। কিন্তু বাচ্চু ভাইয়েরই একটা কথা মনে পড়ে গেল। একটা গল্প বলি। অনেক আগে একটা শোতে হাস্যোজ্জ্বল বাচ্চু ভাই বলেছিলেন- যাই হোক দ্যা শো মাস্ট গো অন! আজও অন। আমি চেষ্টা করছি।’

এরপর আইয়ুব বাচ্চুর স্মরণে গিটারে সুর তোলেন জেমস। সেই সময় তিনিও কাঁদছিলেন, আর তার গিটারের সুরে ছিল কান্না। শুধু বরগুনার মঞ্চ নয়, বাচ্চুর জন্য জেমসের সেই কান্নার আবেগ ছুঁয়ে গেছে সারা বাংলাদেশ। কান্নার সেই ভিডিও শোভা পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্নজনের দেয়ালে দেয়ালে।

https://youtu.be/Ixb58UptXxA?t=90

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর