,

ফেসবুকে শোকের ছায়া

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও শোকের প্রকাশ ঘটিয়েছেন ভক্ত, বন্ধু ও অনুরাগীরা। গতকাল সকালে আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর পরই তার ছবিতে ভরে ওঠে ফেসবুকের নিউজফিড। শুধু বাংলাদেশ থেকেই নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেসবুকে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন অনেকে। জেমস তার স্ট্যাটাসে লিখেন, ‘বাংলা রক সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

এই ক্ষতি বাংলা সংগীতের জন্য অপূরণীয়।’ কলকাতার সংগীতশিল্পী অনুপম রায় লিখেছেন, ‘বাচ্চু ভাইয়ের এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। বাংলা গান চিরদিন মনে রাখবে এই চমৎকার গুণী মানুষটিকে।’ নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘কখনো চলে গেলে টাইমলাইনজুড়ে টের পাওয়া যায়, মানুষটা কতটা বেশি হৃদয়জুড়ে ছিল। কখনো কখনো তাই না থাকাটাও হয়ে ওঠে থাকার অনেক বড় স্বাক্ষর। মানুষ হয়তো তাই চলে যায়। আরিফ ভাইয়ের মেসেজে ঘুম ভাঙল। তারপর আধা ঘণ্টা চুপচাপ বসে আছি। স্মৃতি আর বর্তমানের ঢেউয়ে হতবিহ্বল। দূরদেশের হোটেলে বসে ফেসবুকের টাইমলাইন দেখে এই কথাগুলোই মনে হলো শুধু। আরও কত কত স্মৃতি আঁকড়ে ধরছে এবং আঁকড়ে ধরছে ভয়।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর