,

হিমঘরে শুয়ে ছেলে-মেয়ের প্রতীক্ষায় আইয়ুব বাচ্চু

news-image

বিনোদন প্রতিবেদক : সন্তানদের কাছ থেকে শেষ বিদায় নেয়ার জন্যই যেন অপেক্ষা তার। ব্যান্ড গানের লিজেন্ড আইয়ুব বাচ্চু বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বৃহস্পতিবার সকালে নিজ বাসভবন থেকে স্কয়ার হাসপাতালে নেয়া হলে সকাল ৯টা ৫৫ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বেলা গড়িয়ে গেছে।

এখন স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে জনপ্রিয় শিল্পীর মরদেহ। বাবা-মা চিরকালই সন্তানের অপেক্ষায় থাকে। ঘর থেকে সন্তান বাইরে কোথাও বের হলেই এই অপেক্ষার শুরু হয়। এখনও সন্তানদের পথ চেয়েই যেন আছেন তিনি।

আজ শুক্রবার বাদ জুম্মা জাতীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সেই সময়ের নাগাদ স্কয়ারের হিমাগারেই শুয়ে থাকবেন তিনি। মৃত্যুর পরেও সন্তানদের অপেক্ষায় যেন বাবা। তার দুই ছেলে-মেয়ে দেশের বাইরে। ছেলে আহনাফ তাজোয়ার পরিসংখ্যান নিয়ে পড়াশুনা করছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে। তিনি কানাডাতেই থাকেন। বাবার মৃত্যুর সময় তাই পাশে থাকতে পারেননি। আজ দেশে ফেরার কথা রয়েছে তার। মেয়ে রাজকুমারী থাকেন অস্ট্রেলিয়ায়।

বাবার মৃত্যু সংবাদ শুনে দেশের উদ্দেশে যাত্রা শুরু করেছেন তারা। সন্তানদের জন্যই আগামীকার দুপুরে জানাজার সময় নির্ধারণ করা হয়। জানাজা শেষে করে চট্টগ্রামে যাত্রা শুরু করবে সবাই। এরপর শনিবার দুপুরে মায়ের কবরেই সমাহিত করা হবে আইয়ুব বাচ্চুকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর