,

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরছেন তামিম!

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে সুরঙ্গা লাকমলের বাউন্সারে কব্জিতে মারাত্মক আঘাত পান বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। আঘাত পাবার পর তাকে সরাসরি হাসপাতালেও যেতে হয়। পরে রিপোর্টে জানা যায় তার হাড়ে চিড় ধরা পড়েছে।যার কারণে আগামী ২ থেকে ৩ মাস খেলতে পারবেন না।

এশিয়া কাপ থেকে পরে দেশে ফিরে আসেন তামিম। যান পুনর্বাসনে। কখন মাঠে ফিরবেন তার সুখবর পাওয়া যাচ্ছিলোনা। অবশেষে সুখবর মিলেছে।নির্দিষ্ট সময়ের আগেই ফিরছেন তিনি। সবকিছু ঠিক ঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফিরবেন দেশসেরা এই টাইগার ওপেনার।

শেরে-বাংলায় ঘাম ঝরাচ্ছিলেন তামিম। মাঠে দৌড় শেষে চাচা বোর্ড পরিচালক আকরাম খানের কক্ষে প্রবেশ করেন তিনি। সেখানে উপস্থিত সাংবাদিকদের আকরাম খান বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ফিরবে তামিম। তার পুনর্বাসন যেভাবে এগোচ্ছে, তাতে সিরিজের দ্বিতীয় অংশে দেখা যাবে তাকে। দলে ফিরতে সে সবরকম চেষ্টা করছে। ওয়াক-রানের পাশাপাশি খাবারেও নিয়ন্ত্রণ এনেছে ও। চর্বিযুক্ত খাবার খাওয়া কমিয়ে দিয়েছে।

দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে এখন বাংলাদেশে জিম্বাবুয়ে। এই সিরিজের পরই বাংলাদেশে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের সঙ্গে দুই টেস্ট এবং তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ক্যারিবীয়রা। আকরামের ভাষ্য অনুযায়ী, সিরিজের দ্বিতীয় অংশে অর্থাৎ ওয়ানডে সিরিজেই খেলতে দেখা যাবে তামিমকে।

তামিমের হাতে রাবারের একটি রিহ্যাব ক্যাপ পরানো হয়েছে। চার সপ্তাহ পর ক্যাপটি খোলা হবে। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হতে বাকি প্রায় ৮ সপ্তাহ। অনুমিত সময় পর হাতের ক্যাপ খুলতে পারলে পরের তিন সপ্তাহে নেটে ব্যাট করবেন তামিম। তখন হাতে কোনো ব্যথা অনুভূত না হলে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে খেলতে পারবেন তিনি। যদি তা নাও পারেন তাহলে টি-টোয়েন্টি সিরিজে তামিম ফিরবেন তা একরকম নিশ্চিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর