,

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: ইইউ

news-image

নিউজ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি তিরিংক মন্তব্য করেছেন, বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সবার অংশ্রহণ গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, চলতি বছরের নভেম্বরের শেষ সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুজন প্রতিনিধি বাংলাদেশে আসবেন। তারা কয়েক সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন। তারা এ সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া ও পরিবেশ পর্যবেক্ষণ করবেন।

রেনজি তিরিংক আরও বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য কোনো সহযোগিতার দরকার হলে তা করার জন্য প্রস্তু ইইউ।

এদিনের বৈঠকে ইইউ’র ছয় প্রতিনিধি, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ নির্বাচন কমিশনাররা ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, যে কোনো দেশের নির্বাচন পর্যবেক্ষকদের মধ্যে ইইউ অন্যতম। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে না আসার ঘোষণা দিয়েছিল ইইউ। তাদের দেখেই কমনওয়েলথ ও যুক্তরাষ্ট্র পরে অন্যান্য দেশ ও সংস্থা একই সিদ্ধান্ত নিয়েছিল। তখন তারা সহিংসতা ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি নিয়েও উদ্বিগ্নতার কথা জানিয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর