,

‘খাশোগির মতো আমাকেও দূতাবাসে কুচি কুচি করে কেটে ফেলবে’

news-image

সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যার ঘটনায় নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে বৃহস্পতিবার এক স্ট্যাটাসে তিনি এ আশঙ্কা করেন।

তসলিমা নাসরিন লিখেছেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে কুচি কুচি করে কেটে ফেলেছে সৌদি রাজ পরিবারের কাছের লোকজন। তাও আবার ইস্তাম্বুলের সৌদি দূতাবাসের ভেতর।

তিনি বলেন, বাংলাদেশ তো সৌদি আরব নামক পবিত্র ভূমির পূজা করে চলে। সৌদি আরবের অনুকরণ করেই চলেছে দেশটি। এখন ভাবছি আমি যে, আমার বাংলাদেশ পাসপোর্ট রিনিউ করার জন্য বা বিদেশি পাসপোর্টে বাংলাদেশের ভিসা নেয়ার জন্য বা পাওয়ার অব অ্যাটর্নি সত্যায়িত করার জন্য বাংলাদেশ দূতাবাসে মাঝেমধ্যে যাই। যদিও ওদের দিয়ে কিছু করাতে ব্যর্থ হই, আমার তো মনে হয় দূতাবাসে যাওয়া আমার বন্ধ করে দিতে হবে।

তসলিমা বলেন, আমার উপস্থিতি দূতাবাসের লোকদের যথেষ্ট ইরিটেট (বিরক্ত) করে। তারা তো আমাকে কুচি কুচি করে কেটে ফেলবে একদিন। ঠিক যেমন সৌদি আরব কেটেছে জামাল খাশোগির মতো নির্ভীক সাংবাদিককে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর