,

‘কে আর আমারে বাজান কইয়া আদরের ডাক দিবো’

news-image

‘কে আর আমারে বাজান কইয়া আদরের ডাক দিবো। বাজান, কেমনে তুমি আমাগোরে ছাইড়া যাইতে পারলা।’ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় স্কয়ার হাসপাতালের লবিতে আইয়ুব বাচ্চুর ঘনিষ্ঠ এক বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এ কথাগুলো বলছিলেন এক তরুণ।

আইয়ুব বাচ্চুকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনসহ সমগ্র শোবিজে। নানা অঙ্গনের তারকারা ছুটে যাচ্ছেন হাসপাতালে। শোকে মুহ্যমান বাচ্চুর ভক্ত-অনুরাগীরাও।

ফেসবুকে চলছে শোকের মাতম। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এরই মাঝে প্রয়াত ব্যান্ড তারকার প্রতি অন্যরকম ভালো লাগার বহিঃপ্রকাশ ঘটল এই তরুণের আহাজারিতে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই তরুণের নাম রনি। আইয়ুব বাচ্চু ফ্যান ক্লাবের এডমিন। প্রয়াত আইয়ুব বাচ্চু তাকে আপন ছেলেমেয়ের মতো আদর করতেন।

কাঁদতে কাঁদতে রনি জানায়, গত পরশু মোবাইলে জানিয়েছিলেন পরবর্তী শো ট্টগ্রামে। ক্লাস ওয়ানে যখন পড়তেন তখন থেকে এবি’র (আইয়ুব বাচ্চু) ফ্যান। তার গান শুনে বড় হয়েছেন।

২০১২ সালে সরাসরি দেখা হলে ফ্যান পরিচয় পেয়ে বুকে জড়িয়ে নেন সঙ্গীত জগতের এই কিংবদন্তি। এরপর থেকে এবির কোনো কনসার্ট মানে সেখানে ছুটে যাওয়া। সর্বশেষ রংপুরে কনসার্ট শুনতে যান তিনি।

আজ সকালে প্রিয় শিল্পীর মৃত্যুর খবর শুনে প্রথমে বিশ্বাস হয়নি তার। পরে ঘনিষ্ট একজনের কাছে জেনে নিশ্চিত হয়ে হাসপাতালে ছুটে আসেন।

স্বজনেরা জানান, আজ সকালে বাসায় হৃদরোগে আক্রান্ত হন এই ব্যান্ড তারকা। সকাল সোয়া নয়টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। ৯টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর