,

আইয়ুব বাচ্চুকে দেখতে গিয়ে কাঁদলেন তিশা

news-image

বিনোদন ডেস্ক:
আগস্টের ২৫ তারিখ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, সব মানুষকেই মরে যেতে হবে। চলে যেতে হবে বহুদূরে। চলে গেছেন তিনি। আর কখনোই এই পৃথিবীর ধুলো মাখা পথে পড়বে না তার পায়ের চিহ্ন।

আর কখনোই বাজবে না তার রুপালি গিটার। কখনোই তিনি গাইবেন না। শত অনুরোধে দেয়ালে মাথা ঠুকলেও আইয়ুব বাচ্চু বলবেন না কোনো কথা। তিনি এখন সব অনুরোধ আর অনুভূতির বাইরে। আজ বৃহস্পতিবার সকালে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

বাচ্চুর মৃত্যুর খবরে শোকের সাগরে ভাসছে শোবিজ। তাকে শেষদেখা দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে হাজির হচ্ছেন জনপ্রিয় সব তারকারা। আজ দুপুরে এসেছিলেন অভিনেত্রী তিশাও।

তিনি আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণও করেন। এই তারকা বলেন, ‘বাচ্চু ভাইয়ে সঙ্গে তো একদিন দুই দিনের পরিচয় না। অনেক দিনের সম্পর্ক। আমাদের সঙ্গীতাঙ্গনের একজন অবিভাবককে হারালাম আমরা’- এ কথা বলে কান্না আটকে রাখতে পারলেন না তিশা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর