,

‘প্রেম করলেও বাচ্চু ভাই, ছ্যাকা খাইলেও বাচ্চু ভাই’

news-image

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা ও লিড গিটারিস্ট আইয়ুব বাচ্চু মারা গেছেন। বৃহস্পতিবার সকালে অজ্ঞান অবস্থায় স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কিংবদন্তি এ সঙ্গীতশিল্পীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সঙ্গীত জগতসহ সকল স্তরের মানুষ এ শিল্পীর মৃত্যুতে শোকাহত। আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবরে স্কয়ার হাসপাতালে ছুটে গিয়েছেন ভক্তরা। ছুটে গেছেন তারকারাও। সেখানে কথা বলেন ব্যান্ডশিল্পী থেকে অভিনয়ে আসা সুমন পাটোয়ারী।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আজ সুমন পাটোয়ারী, আপনারা যে আমাকে চেনেন -তার একটির বড় অবদান হচ্ছে বাচ্চু (আইয়ুব বাচ্চু) ভাইয়ের। বাচ্চু ভাই যদি সাহস না যোগাতেন তাহলে আমি কোনোদিন সাংবাদিকতায় আসতাম না, কোনোদিন মিডিয়াতে আসতাম না। বাচ্চু ভাইয়ের সাথে বলার মতো আমার অসংখ্য স্মৃতি রয়েছে।’

ব্যান্ডশিল্পী থেকে অভিনেতা হওয়া সুমন আরও বলেন, ‘আমরা যখন প্রেম করেছি তখন বাচ্চু ভাই, আমরা যখন ব্যর্থ হয়েছি তখন বাচ্চু ভাই, আবার আমরা যখন ছ্যাকা খেয়েছি তখনও বাচ্চু ভাই। আসলে বাচ্চু ভাই আমাদের শৈশব।’

বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত জগতে গিটার ও গানের ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে আইয়ুব বাচ্চুর। গানের পাশাপাশি গিটারেও ভক্তদের মাত করেছেন তিনি।

আইয়ুব বাচ্চুর গাওয়া ‘রূপালি গিটার’, ‘রাত জাগা পাখি হয়ে’, ‘মাধবী’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘ঘুমন্ত শহরে’, ‘বার মাস’, ‘হাসতে দেখ’, ‘উড়াল দেব আকাশে’, ‘কষ্ট পেতে ভালোবাসি,’ ‘সেই তুমি কেন অচেনা হলে’, ‘একদিন ঘুম ভাঙ্গা শহরে’, ‘মেয়ে ও মেয়ে’, ‘কবিতা সুখ ওড়াও’, ‘এক আকাশ তারা’ গানগুলো ঘুরেছে মানুষের মুখে মুখে।

কিংবদন্তি এ শিল্পীর মরদেহ আগামীকাল শুক্রবার বিকেল চারটায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে রাখা হবে। এর আগে তার জামাজে জানাজা শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। শুক্রবারই চট্টগ্রামে গ্রামের বাড়িতে তার মরদেহ নেয়া এবং শনিবার নিজ গ্রামে জানাজা শেষে মায়ের কবরের পাশে কিংবদন্তি সঙ্গীতশিল্পীর মরদেহ শায়িত করা হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর