,

সাকিব,তামিম ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ

news-image

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সব ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষেই জয়ের পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী। এর মধ্যে ওয়ানডেতে তাদের বিপক্ষে সবচেয়ে বেশি জয় পায় টাইগাররা। আর এই জিম্বাবুয়ের বিপক্ষে এবার ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিামের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। তবে জিম্বাুবয়ের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সেরা দুই রান সংগ্রাহক সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই মাঠে নাববে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মোট ৪৫ ওয়ানডে ম্যাচে ৪০.১১ গড়ে সর্বোচ্চ ১৪০৪ রান সংগ্রহ করেছেন সাকিব। তার সর্বোচ্চ ১০৫। অপরদিকে তালিকার দ্বিতীয়তে থাকা তামিম ২০০৭ থেকে ৩৮টি ওয়ানডে খেলে ৩৭.১৩ গড়ে সংগ্রহ করেছেন ১৩৭৪ রান।

যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ১৫৪ রানের। সাকিব এবং তামিমের পর প্রথম পাঁচে থাকা বাকি তিন ব্যাটসম্যান হলেন যথাক্রমে মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফিস এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক ২০০৬ থেকে এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে মোট ওয়ানডে খেলেছেন ৪৩টি এবং ৩৮.৮০ গড়ে সংগ্রহ করেছেন ১২০৩। যেখানে তার সর্বোচ্চ ছিল ১০৭।

অপরদিকে জাতীয় দল থেকে ব্রাত্য ওপেনার নাফিস ইকবাল ২০১১ সাল পর্যন্ত খেলেছেন ১৭টি ওয়ানডে এবং তার সংগ্রহ ৫৫.৫০ গড়ে ৭৭৭ রান। আর সেরা ইনিংসটি ১২৩ রানের। পঞ্চমে থাকা সাবেক টাইগার দলপতি বাশার অবসরের আগে জিম্বাবুইয়ানদের বিপক্ষে খেলেছিলেন ২৮টি ওয়ানডে। ৩২.৬৯ গড়ে তার সংগ্রহ ৭৫২ রান। তার সর্বোচ্চ রানের ইনিংসটি ৭৮ রানের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর