,

মায়ের কবরেই আইয়ুব বাচ্চুর শেষ ঠিকানা

news-image

বিনোদন ডেস্ক: কোটি মানুষের মন জয় করে এবার মায়ের কোলে ফিরছেন গিটারিস্ট আইয়ুব বাচ্চু। তার শেষ ঠিকানা হচ্ছে- চট্টগ্রামের এনায়েতবাজারের পারিবারিক কবরস্থানে। মায়ের কবরেই শায়িত হবেন তিনি।

১৯৬২ সালের ১৬ আগস্ট এই এনায়েতবাজারেই আইয়ুব বাচ্চুর জন্ম। এ গ্রামের মাটিতেই বেড়ে ওঠা তার।

তার জানাজার বিষয়ে সাংস্কৃতিক জোটের নেতারা জানান, আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে।

সেখান থেকে জুমার নামাজের সময় নিয়ে যাওয়া হবে জাতীয় ঈদগাহ মাঠে। বাদ জুমা প্রথম জানাজা শেষে মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমাগারে। একই দিন রাতে অস্ট্রেলিয়া থেকে আইয়ুব বাচ্চুর মেয়ে রাজকন্যা ঢাকায় পৌঁছলে মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের এনায়েতবাজারে।

ধারণা করা হচ্ছে, শনিবার সকাল নাগাদ আরেকটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরেই সমাহিত করা হবে আইয়ুব বাচ্চুকে, জানান ওই নেতারা।

উল্লেখ্য, ব্যান্ড সংগীতের কিংবদন্তি এ শিল্পী বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর