,

‘সেদিন থেকেই বসকে কেমন জানি লাগছিল’

news-image

মঙ্গলবার রংপুরের ইতিহাসে সবচেয়ে বড় কনসার্ট অনুষ্ঠিত হলো। সেই কনসার্টে অংশ নেন আইয়ুব বাচ্চু। অনেকের সাথে কনসার্টে অংশ নিয়েছিলেন ঐশী। সেদিন তাঁর কথা হয়েছিল আইয়ুব বাচ্চুর সঙ্গে। সেই কথোপকথন ঐশী শেয়ার করেছেন ফেসবুক হ্যান্ডেলে। ঐশী লিখেছেন-

রংপুর কনসার্ট, বসের সামনে বসে বললাম, ‘বস, আপনার গান একটুখানি গাই সাহস করে, আপনি কোনোদিন শুনে ফেললে আমাকে কিন্তু মাইর দিয়েন না। বকা দিয়েন না।’ বস সাহস দিয়েছিলেন, ‘গাইবি তুই আমার গান, গাইবি, গাইবি তুই।’

আমি কি জানতাম এটাই বসের সাথে শেষ কথা আমার। সেদিন থেকেই বসকে কেমন জানি লাগছিল, ক্লান্ত, উদাসীন। বসের তোলা শেষ ছবি। আল্লাহ সুবহানাল্লাহ তা’লা আপনাকে বেহেস্ত নসীব করুন, আমিন। সবাই দোয়া করি স্যারের জন্য।

আজ বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

আজ সকালে সাড়ে ৮টার সময় তিনি মগবাজারের নিজ বাসায় তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এর পর দ্রুত তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সকাল ৯টার সময় তিনি মারা যান বলে চিকিৎসকরা জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর