,

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিশ্চিহ্ন করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় : রিজভী

news-image

নিউজ ডেস্ক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিশ্চিহ্ন করে দিতেই ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় দেয়া হয়েছে। তার মতে, মামলার মূল টার্গেট হচ্ছে- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও আক্রোশমূলক তাকে সাজা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ রায়কে ক্ষমতাসীন সরকারের নিষ্ঠুর অবিচারের একটি দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন রিজভী। তার ভাষ্য, সবই করা হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় জিয়া পরিবারকে হেয় করার জন্য।

তিনি বলেন, ২১ আগস্টের মতো এত গুরুত্বপূর্ণ মামলার ফয়সালার আগ পর্যন্ত মুফতি হান্নানের ফাঁসি স্থগিত রাখাটাই আবশ্যক ছিল। যাকে গ্রেনেড হামলার জন্য দায়ী করা হয়েছে তার কি বিচার হয়েছে? তাকে এই রায়ে কেন সাজা দেয়া হল না?

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর