,

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

news-image

নিজস্ব প্রতিবেদক : কিংবদন্তি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সৌদি আরবের মক্কা থেকে শোক প্রকাশ করেন তিনি।

আজ সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইয়ুব বাচ্চু। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে রংপুরে সংগীত পরিবেশন করে তার ব্যান্ড দল এলআরবি। অনুষ্ঠান শেষে রাত থেকেই শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন এই লিজেন্ডারি গিটারিস্ট। সকালে নিজের বাসায় হার্ট অ্যাটাক করেন তিনি।

দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগেও অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছিলেন আইয়ুব বাচ্চু। এক মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও গানে ফিরেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর