,

কাল জানাজা, শনিবার মায়ের কবরের পাশে আইয়ুব বাচ্চুকে দাফন

news-image

বিনোদন ডেস্ক : কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু আর নেই। আজ বৃহস্পতিবার সকালে নিজ বাসায় হার্ট অ্যাটাক হলে অচেতন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনসহ ভক্ত-শ্রোতাদের মনে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় শিল্পীকে এক নজর দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভিড় জমাচ্ছেন শিল্পী ও ভক্ত-অনুরাগীরা।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সাংবাদিকদের জানান, আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আইয়ুব বাচ্চুর মরদেহ রাখা হবে। এরপর রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আইয়ুব বাচ্চুর ছেলে-মেয়ে দেশের বাইরে অবস্থান করছে। তারা দেশে ফিরলে আগামীকাল সন্ধ্যার পর চট্টগ্রামের উদ্দেশে লাশ নিয়ে রওনা দেওয়া হবে। আগামী শনিবার আরেক দফা নামাজে জানাজা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হবে সংগীত জগতের খসে যাওয়া এই তারকাকে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর