,

যেভাবে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পেলেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : পেলে, রিভেলিনো, জিকো, রিভালদো, রোনালদিনহো, কাকা…নেইমার। তালিকাটা আরও অনেক বড়। ব্রাজিলের ১০ নম্বর জার্সি পড়ে খেলার সুযোগ পাওয়া কিংবদন্তি ফুটবলারদের তালিকা। নেইমার তাঁদের সর্বশেষ প্রতিনিধি। অথচ নেইমারের নাকি দেশের ১০ নম্বর জার্সির প্রতিনিধিত্ব করার কোনো ইচ্ছাই ছিল না!

নেইমারের বেড়ে ওঠা সান্তোসে। সেখানে ক্যারিয়ারের শুরুতে খেলতেন সাত নম্বর জার্সিতে। সাত নম্বর জার্সির বাইরে এগারো নম্বর জার্সি পছন্দ ছিল পিএসজি তারকার। কিন্তু দশ নম্বর জার্সি পড়ার কথা সেভাবে কখনো ভাবেননি। লুই ফেলিপে স্কলারি ব্রাজিলের কোচ থাকতে প্রথমবারের মতো দেশের দশ নম্বর জার্সি গায়ে চাপান নেইমার। সেটিও তখনকার সতীর্থ দানি আলভেজের কথা শুনে। সংবাদমাধ্যমে এ নিয়ে স্মৃতিচারণা করেছেন ব্রাজিল তারকা।

নেইমার বলেন, ‘কনফেডারেশনস কাপের আগে লুই ফেলিপে স্কলারি সবাইকে জার্সি বুঝিয়ে দেওয়ার সময় বলেছিলাম আমার সাত নম্বর ও এগারো নম্বর পছন্দ। তখন দানি আলভেজ বলল, তুমি দশ নম্বরের খেলোয়াড়। এটা পড়ে নাও। এই জার্সিতে তোমাকে স্বচ্ছন্দ হতে হবে।’ বার্সেলোনায় থাকতে এগারো নম্বর জার্সিতে খেলতেন নেইমার। ট্রান্সফারের বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর ফরাসি ক্লাবটির ১০ নম্বর জার্সি পরে খেলছেন তিনি।

সান্তোসে থাকতে নেইমারের ক্যারিয়ার শুরু হয়েছিল সাত নম্বর জার্সি দিয়ে। সেই দিনগুলোর স্মৃতিচারণা করে নেইমার বলেন, ‘রবিনহো ছিলেন আমার আদর্শ। তাই সান্তোসে আমি সাত নম্বর জার্সি পরে খেলতে চেয়েছিলাম এবং তা পরাও শুরু করি। এরপর রবিনহো ফিরলে তাঁকে সম্মান জানিয়ে আমি এগারো নম্বর জার্সি বেছে নেই। এটি ছিল আমার দ্বিতীয় পছন্দ।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর