,

প্রিন্স সালমানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

গতকাল বুধবার প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে ব্যস্ত দিন পার করেন। বাদশাহ সালমানের সঙ্গে তাঁর বৈঠক হয়। রাজকীয় প্রাসাদে মধ্যাহ্ন ভোজেও অংশ নেন শেখ হাসিনা।

সন্ধ্যায় রিয়াদের রাজকীয় প্রসাদে ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, আইসিটি সচিব জুয়েনা আজিজ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রৌনক জাহান প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

সৌদি বাদশাহর আমন্ত্রণে চার দিনের সফরে মঙ্গলবার সৌদি আরবে যান প্রধানমন্ত্রী। রিয়াদ থেকে বুধবার মদিনাতেও যান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার তিনি মক্কায় ফিরে ওমরাহ পালন করবেন। শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর