,

মৃত্যুর আগে সবকিছু দান করে যাওয়া এক মুসলিম কোটিপতির হৃদয়বিদারক গল্প

news-image

আপনি যদি জানতে পারেন আপনি মাত্র আর সাত মাস বাঁচবেন, তখন আপনি কি করবেন? আপনার পূরণ না হওয়া ইচ্ছেগুলো নিশ্চয় পূরণ করতে চাইবেন, ঘুরতে যাওয়া, সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ, বন্ধুদের সাথে সময় কাটানো এবং যে কাজগুলো করার সময় পাননি সেগুলো করা।

কিন্তু এই ব্যাক্তি যা করেছে তা সত্যিই প্রশংসনীয়। তার ক্যান্সার ধরা পড়ার পর ডাক্তাররা তাকে ৭ মাসের সময় দেন। তিনি এই সাত মাস দাতব্যের জন্য অর্থ সংগ্রহ করেন এবং সব অর্থই দান করে দেন।

এই মহান ব্যাক্তির নাম আলি বানাত। এই মহৎ ব্যাক্তিকে নিয়েই আমাদের আজকের এই আয়োজন।

দুঃখজনক ভাবে আলি বানাত আর আমাদের সাথে নেই, তিনি অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা ছিলেন। এই কোটিপতি খুব অল্প বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছেন। ২০১৫ সালে তার ক্যান্সার ধরা পড়ে এবং ডাক্তাররা বলেন তিনি আর আনুমানিক সাত মাস বেঁচে থাকবেন।

আশ্চর্যজনকভাবে, আলি বানাত তার ডেডলাইনের পর আরও ২ বছর বেঁচে ছিলেন। এই সময়গুলোতে তিনি তার সম্পূর্ণ সময় দাতব্যের জন্য অর্থ সংগ্রহের কাজে দিয়েছিলেন এবং মৃত্যুর আগে সব অর্থ দান করে যান।

নিচের ক্যাপশনটি দিয়ে তিনি ইন্সট্রাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন।

” আমরা প্রত্যেকেই জীবনে একটি সুযোগ পাই এবং আল্লাহ যখন ঠিক করেন তার কাছে আমাদের দিয়ে যাবেন সেখান থেকে ফেরার আর কোন উপায় থাকে না। আমরা আমাদের জীবনের অর্ধেকের বেশি সময় ঘুম এবং বাথরুমে কাটাই এবং বাকি অর্ধেক কাজ এবং রাস্তায় কাটাই।

আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা গাছ লাগানো কিংবা একটা কুরআন দান করা কিছুই করি না। হাসিমুখে আল্লাহর নামে আমাদের দান করা উচিৎ। কেয়ামতের দিন আমরা যখন আল্লাহর মুখোমুখি হব, আমরা তখন বলতে পারব আমরা মানুষের সাহায্য করেছি, সময়গুলো শুধুই নষ্ট করিনি।

আমরা মানুষের দুঃখে চুপ ছিলান না, আমাদের সাধ্য অনুযায়ী সাহায্য করেছি। সারা পৃথিবীর মুসলিমদের দুঃখে আমরা চুপ ছিলাম না, আল্লাহর নামে তাদের জন্য কাজ করেছি। তাদের খারাপ সময়ে পাশে এসে দাঁড়িয়েছি। -সালাম”।

আলি বানাতের জীবন আগে এমন ছিল না। ক্যন্সার ধরা পড়ার আগে কোটিপতি হিসেবে তিনি বেশ বিলাসবহুল জীবনযাপন করতেন। গতিবহুল গাড়ি নিয়ে ঘোরাঘুরি, পার্টি করা, আনন্দের জন্য যা যা করার দরকার সবই করেছেন। কিন্তু অসুস্থ হওয়ার পর তিনি সম্পুর্ণ বদলে যান। তার হৃদয় পরিবর্তিত হয়।

আলি বানাতের জীবন আগে এমন ছিল না। ক্যন্সার ধরা পড়ার আগে কোটিপতি হিসেবে তিনি বেশ বিলাসবহুল জীবনযাপন করতেন। গতিবহুল গাড়ি নিয়ে ঘোরাঘুরি, পার্টি করা, আনন্দের জন্য যা যা করার দরকার সবই করেছেন। কিন্তু অসুস্থ হওয়ার পর তিনি সম্পুর্ণ বদলে যান। তার হৃদয় পরিবর্তিত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর