,

ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

news-image

গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভশিনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে রাজনৈতিক সংবাদের বিশ্লেষণ চলছিল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মিথিলা ফারজানা। অতিথি, মাসুদা ভাট্টি এবং সাখাওয়াত হোসেন সায়ন্ত। আলোচনায় স্টুডিওরবাইরে থেকে যুক্ত হন ব্যারিস্টার মইনুল হোসেন। আলোচনার ফাঁকে, মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল: সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা চলছে যে, ব্যারিস্টার মইনুল হোসেন ঐক্যফ্রন্টে জামাতের প্রতিনিধিত্ব করছেন। এর জবাবে ব্যারিস্টার মইনুলবলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই”।

আমরা মনে করি, তার এই বক্তব্য নারীর জন্য অবমাননাকর, আপত্তিকর, চরম অসহনশীলতার পরিচায়ক। ব্যারিস্টার মইনুল হোসেনের মতো যারা রাজনৈতিক সহনশীলতার কথা বলেন, তাদের কাছ থেকে এধরণের শব্দচয়ন উদ্বেগজনক বলে আমরামনে করি এবং আমরা এর তীব্র নিন্দা জানাই।

অবিলম্বে মাসুদা ভাট্টি তথা নারীর জন্য মানহানিকর এই বক্তব্য প্রত্যাহার করে ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।

বিবৃতি প্রদানকারীদের মধ্যে রয়েছেন : সুলতানা কামাল, খুশী কবির, ব্যারিস্টার তানিয়া আমীর, নাসিমুন আরা হক মিনু, মুন্নী সাহা, ফরিদা ইয়াসমিন, মিথিলা ফারজানা, নাসিমা খান মন্টি, নবনীতা চৌধুরী, শাহনাজ মুন্নী, ফারজানা রূপা, সুপ্রীতি ধর,রোজিনা ইসলাম, এলিটা করিম, উদিসা ইমন, আঙ্গুর নাহার মন্টি, ফারহানা মিলি, প্রিয়াঙ্কা আচার্য, ফাতেমা আবেদিন নাজলা, শারমিন রিনভী, নাদিরা কিরন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর