,

কুমারী হতে পারেননি কোয়েল মল্লিক

news-image

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী কোয়েল মল্লিক। পেশাগত জীবনে তাকে ‘দুর্গা’ হতে হয়েছে বহুবার। চিত্রনাট্যের প্রয়োজনেই ‘দশভুজা’র ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি।

সিলভার স্ক্রিনের মহালয়াতেও দনুজ দলনী হয়েছিলেন মল্লিক বাড়ির মেয়ে। তবে কোনো দিনই ‘কুমারী’ হতে পারেননি, তাই দুঃখ কোয়েলের।

মহাষ্টমীর সকাল থেকেই মল্লিক বাড়ির পূজায় হাত লাগান তিনি। সকালে কল্যাণী পূজা ও পুষ্পাঞ্জলির পর কুমারী পূজাতেও থাকেন কোয়েল। সঙ্গে স্বামী নিসপাল সিং রানেও ছিলেন।

তবে টলি অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা তার মেয়েবেলাতে খুব চেয়েছিলেন তিনি অন্তত একবার কুমারী রূপে পূজিতা হবেন। কিন্তু সেই সৌভাগ্য কোনো দিনই হয়নি তার।

বাড়ির পূজায় বাড়ির কোনো মেয়েকে কুমারী রূপে পূজিতা হওয়ার রীতি নেই। সে কারণেই মল্লিক বাড়িতে মহাষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হলেও তিনি কোনো দিনই ‘কুমারী’ হতে পারেননি। ‘কুমারী পূজা’তে অংশগ্রহণ করেছেন পূজারি হিসেবে। এবারও মল্লিক বাড়ির কুমারী পূজায় অংশ নিয়েছেন কোয়েল। নিজ হাতে সাজিয়েছেন দিদির মেয়েকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর