,

উপহার নয়, ব্রিটিশদের কোহিনুর দেয়া হয়েছিল বাধ্য হয়ে

news-image

ইংরেজদের কোহিনুর হীরা উপহার দিয়েছিল ভারত। সরকারের দেওয়া এই তত্ত্বের একেবারে উল্টো মত জানাল আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাদের মতে, ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়াকে বাধ্য হয়ে কোহিনুর সমর্পণ করতে হয়েছিল লাহোরের মহারাজাকে।

২০১৬ সালের এপ্রিলে সুপ্রিম কোর্টকে ভারত সরকার জানিয়েছিল, কোহিনুর ব্রিটিশরা জোর করে বা চুরি করে নিয়ে যায়নি। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অমূল্য হীরা উপহার দিয়েছিলেন পঞ্জাবের তত্‍‌কালীন মহারাজা রণজিত্‍‌ সিং-এর উত্তরসূরীরা। এরপর কোহিনুরের বিষয়ে তথ্য জানতে আরটিআই করেন সমাজকর্মী রোহিত সাবরওয়াল।

তার জবাব দিতে গিয়ে এএসআই জানিয়েছে, রেকর্ড বলছে, ১৮৪৯ সালে লাহোর চুক্তি হয়েছিল লর্ড ডালহৌসি ও মহারাজা দিলীপ সিং-এর মধ্যে। ইংল্যান্ডের রানির কাছে হীরাটি সমর্পণ করেছিলেন লাহোরের মহারাজা।

এএসআই সেই চুক্তির বয়ানও তুলে ধরেছে। তাতে লেখা রয়েছে, শাহ-সুজা-উল-মুল্কের থেকে কোহিনুর নামে হীরাটি নিয়েছিলেন মহারাজা রণজিত্‍‌ সিং। সেই হিরে ইংল্যান্ডের রানির কাছে সমর্পণ করেন লাহোরের মহারাজা।

এএসআই-এর জবাবে বলা হয়েছে, চুক্তি দেখে এটা স্পষ্ট যে কোহিনুর দিলীপ সিং-এর ইচ্ছেয় ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয়নি। চুক্তির সময় দিলীপ নাবালক ছিলেন, তার বয়স তখন ছিল মাত্র নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর