,

আত্মসমর্পণ করল মাধবদীর দুই নারী জঙ্গি

news-image

নরসিংদীর মাধবদী পৌরসভার ছোট গদাইরচরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা নিলুফা ভিলা থেকে দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। বুধবার বিকেল ৩টায় অভিযান শেষ করে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গি হচ্ছে- ইশরাত জাহান ওরফে মৌসুমী ওরফে মৌ (২৪) ও খাদিজা পারভীন ওরফে মেঘলা (২৫)।

মনিরুল ইসলাম জানান, গতকালের অভিযানে নরসিংদীর শেখেরচরের আস্তানায় নিহত দুই জঙ্গির সঙ্গে আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গির যোগাযোগ ছিল। এখন তাদের ব্যাপারে নরসিংদী জেলা পুলিশ ব্যবস্থা নেবে।

এর আগে সোমবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে মাধবদী পৌরসভার ছোট গদাইরচর গাঙপাড় এলাকার আফজাল হাজির সাত তলা ভবন ‘নিলুফা ভিলা’ এবং সদর উপজেলার শেখেরচরের দীঘিরপাড় এলাকার বিল্লালের বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। এর মধ্যে মঙ্গলবার ‘অপারেশন গর্ডিয়ান নট’ নামে এ অভিযানে শেখেরচর ভগীরথপুরে নারীসহ দুই জঙ্গি নিহত হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মনিরুল ইসলাম বলেন, পুলিশের আত্মসমর্পণের আহ্বানে তাদের কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তাদের চলা-ফেরা, প্রস্তুতির একটা আভাস আমরা পাচ্ছি। কিন্তু তারা আমাদের ডাকে কোনো সাড়া দিচ্ছে না, কথার জবাব দিচ্ছে না। যদি তারা আত্মসমর্পণ করে তাহলে আমরা কঠোর অভিযানে যাব না। আর যদি তারা আত্মসমর্পণ না করে তাহলে আমরা সোয়াতের মাধ্যমে অভিযান পরিচালনা করব।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর