,

গ্যাসের দাম আপাতত বাড়ছে না

news-image

নিউজ ডেস্ক : আপাতত গ্যাসের দাম বাড়ানো হচ্ছে না। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে গত সপ্তাহে বিইআরসি গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চায়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে কোনও ধরনের গ্যাসের দাম না বাড়ানোর বিষয়ে নির্দেশনা দেন।

মূলত আবাসিক ও বাণিজ্যিক ছাড়া সব ধরনের গ্যাসের দামই বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বিতরণ কোম্পানিগুলো।

বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলাম বলেন, জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে সরকার। আর দাম না বাড়ার কারণে পেট্রোবাংলাকে ৩ হাজার ১০০ কোটি টাকা দিয়ে সহায়তা করতে হবে। এছাড়া বিভিন্ন উদ্যোগের মাধ্যমে গেল কয়েক মাসে গ্যাস বিতরণে সিস্টেম লস কমিয়ে আনতে সরকার সক্ষম হয়েছে বলেও জানান তিনি।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর