,

ভক্তের ‘চুমো’ নিয়ে রোহিতের স্ত্রীর সরস জবাব

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতে ক্রিকেটের মাঠে ভক্ত-দর্শকদের ঢুকে পড়া নিয়ে চিন্তিত হয়ে পড়াটা খুবই স্বাভাবিক। গত কয়েক দিনের ব্যবধানে ভারতীয় ক্রিকেট দলের দুই শীর্ষ তারকা ভক্তদের ভালোবাসার ‘শিকার’ হয়েছেন। প্রথমে বিরাট কোহলি আর পরে রোহিত শর্মা। কোহলি ভক্তের সেলফির দাবি মিটিয়ে ‘চুমো’র হাত থেকে কোনোমতে নিজেকে এড়ালেও ভক্তের চুমো এড়াতে পারেননি রোহিত।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হায়দরাবাদ টেস্ট চলার সময় এক ভক্ত নিজের ভালোবাসার প্রকাশ ঘটাতে মাঠে ঢুকে পড়েছিলেন। কোহলিকে অভিবাদন জানানোর একপর্যায়ে ভারতীয় অধিনায়ককে জড়িয়ে ধরে চুমো খেতে চেয়েছিলেন তিনি। কিন্তু কোহলি কোনোমতে নিজেকে সামলান। কিন্তু রোহিত শর্মার গালে চুমো দিয়েই তবে ছেড়েছেন মুম্বাইয়ের এক ভক্ত। টেস্ট স্কোয়াডে না থাকা রোহিত বিজয় হাজারে ট্রফিতে মুম্বাই আর বিহারের মধ্যকার একটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। সেখানেই ঘটে এ ঘটনা।

সামনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সে কারণে নিজেকে খেলার মধ্যেই রেখেছিলেন রোহিত। বিহারের বিপক্ষে বিজয় হাজারে ট্রফির ম্যাচে তাঁর মুম্বাই জিতেছে খুব সহজেই। মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যাওয়া বিহারের বিপক্ষে সব কটি উইকেট হাতে রেখে জিতেছে মুম্বাই। রোহিত করেন অপরাজিত ৩৩ রান। ঘরোয়া ক্রিকেটের এই ম্যাচে ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিয়েই মাঠে ঢুকে পড়েন রোহিতের সেই ভক্ত।

রোহিতের চুমোর শিকার হওয়া নিয়ে সৃষ্টি হয়েছে বেশ হাস্যরসের। সবচেয়ে সেরা রসিকতাটা করেছেন তাঁর স্ত্রী ঋতিকা সাজদেহ। সতীর্থ যুজবেন্দ্র চাহাল পত্রিকার পাতায় ছাপা হওয়া ভক্তের চুমোর ছবি টুইট করে ঋতিকাকে প্রশ্ন করেন, ‘ভাবী, এসব কী হচ্ছে?’ সঙ্গে সঙ্গে ঋতিকার উত্তর, ‘আমি আর তুমি কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়ে গেলাম হে!’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর