,

শুরু হলো ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো ম্যাচ যেভাবে দেখবেন খেলাটি

news-image

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার সুপার ক্লাসিকো ম্যাচকে ঘিরে যতোটা উত্তেজনা, তার চেয়ে কোনো অংশেই কম নয় উপমহাদেশেও। তবু আক্ষেপের বিষয় হলো উপমহাদেশের কোনো টিভি চ্যানেলেই সরাসরি সম্প্রচার করা হবে না ব্রাজিল-আর্জেন্টিনার মঙ্গলবার রাতের ম্যাচটি।

মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত বারোটায় মুখোমুখি হবে দুই দল। সৌদি আরবের কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে হবে ম্যাচটি। উপমহাদেশের বাইরে অনেক টিভি চ্যানেলেই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হলেও, এই ভূখণ্ডের কোনো টিভি চ্যানেলেরই নেই ম্যাচটি দেখানোর সম্প্রচার স্বত্ব।

তবে কি ম্যাচটি না দেখেই থাকবেন উপমহাদেশের ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা? উত্তরটা- না! টিভিতে না দেখা গেলেও, অনলাইনে সরাসরি ম্যাচটি উপভোগ করার সুযোগ রয়েছে উপমহাদেশের দর্শকদের। সেক্ষেত্রে দ্বারস্থ হতে হবে তৃতীয় পক্ষ ওয়েবসাইটের।

কম্পিউটার, নোটবুক বা ল্যাপটপ দিয়ে সরাসরি ম্যাচটি দেখতে ভিজিট করতে হবে এরাবিয়ান সাইট ইয়াল্লা শট ডট কম। আর সরাসরি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি দেখতে হলে যেতে হবে এই লিংকে: www.yalla-shoot.com/live/14534/argentina-vs-brazil অথবা http://www.hesgoal.com/news/35541/Brazil_vs_Argentina.html। মোবাইল ব্যবহারকারীরাও এই লিংকে গিয়ে ম্যাচটি দেখতে পারবেন।

তবে মোবাইল ব্যবহারকারীদের জন্য রয়েছে আরও সহজ পথ। এক্ষেত্রে প্রথমে mobdro.en.uptodown.com/android এই লিংক থেকে ডাউনলোড করতে হবে Mobdro এন্ড্রয়েড অ্যাপটি। তারপর Sportv 2, bein sports usa, bein sports en espana বা bein sports 1 এর মধ্যে যেকোনো চ্যানেল বাছাই করে সরাসরি দেখা যাবে ম্যাচটি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর