,

স্বামীকে পুরুষ ভক্তের চুমু! কী বললেন রোহিতের স্ত্রী?

news-image

ভারতের ক্রিকেট মাঠে হচ্ছে টা কী? গত কয়েকদিনের ঘটনা পরিক্রমায় যে কেউ এই প্রশ্নটা করতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে চুমু খেতে এসেছিলেন এক পুরুষ ভক্ত। এবার দেশটির ঘরোয়া ক্রিকেটেও ঘটল এমন ঘটনা। তবে কোহলির সঙ্গে নয়; ভারতের জাতীয় দলের ‘আপৎকালীন অধিনায়ক’ রোহিত শর্মার সঙ্গে! এই ঘটনা নিয়ে এখন সৃষ্টি হয়েছে বেশ হাস্যরসের।’

হায়দরাবাদ টেস্টে বিরাট কোহলি মাঠে ঢুকে পড়া ভক্তের চুমুর হাত থেকে রেহাই পেয়েছিলেন কৌশলে। তিনি সেই ভক্তের সেলফির দাবি মিটিয়েছিলেন। কিন্তু ভক্তের চুমু এড়াতে পারেননি রোহিত! সেই টেস্ট দলে জায়গা না পাওয়া রোহিত শর্মা বিজয় হাজারে ট্রফিতে মুম্বাই আর বিহারের মধ্যকার একটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। সেখানেই ঘটে এই ঘটনা। আন্তর্জাতিক ম্যাচের ব্যাপক নিরাপত্তা বেষ্টনী টপকে কোহলির কাছে যদি ভক্ত যেতে পারে, তাহলে ঘরোয়া ক্রিকেটের ঢিলেঢালা নিরাপত্তা আর এমন কী?

যাই হোক, ঘটনা এরপর রূপ নেয় হাস্যরসে। সোশ্যাল সাইটে রোহিতকে নিয়ে বেশ মজা করছেন ক্রিকেটপ্রেমীরা। মজার আরেকটি কারণ, রোহিত যে বিবাহিত! রসিকতায় এক কাঠি সরেস রোহিতের জাতীয় দলের সতীর্থ যুজবেন্দ্র চাহাল। তিনি সেই চুমুর ছবিটি রোহিতের স্ত্রী ঋতিকাকে টুইট করে লিখেন, ‘এসব কী হচ্ছে ভাবী?’ জবাবে ঋতিকাও বেশ রসিকতার সঙ্গে লিখেন, ‘আমি আর তুমি কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়ে গেলাম!’

তবে বেচারা রোহিত এ ব্যাপারে এখনও মুখ খোলেননি। সোশ্যাল সাইটে অনেকেই বলছেন, চুমুটা কোনো মেয়ে ভক্ত দিলে ঋতিকা হয়তো এমন রসিকতা করতে পারতেন না। রোহিতের কপালে তখন দুঃখই লেখা হতো!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর