,

পুলিশের বাড়িতে ডাকাতি

news-image

এবার খোদ আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বাড়িতেই ঘটলো দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। ঝিনাইদহের শৈলকুপায় এক সেনা সদস্য ও পুলিশের বাড়িতে গভীর রাতে এই ডাকাতি হয়েছে। সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে নগদ টাকা, স্বার্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

শৈলকুপায় সেনা সদস্য ও পুলিশের এই বাড়িতে ডাকাতি হয়েছে
ঘটনাটি ঘটেছে রোববার (১৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার আবাইপুর ইউনিয়নের মীনগ্রাম এলাকায়।

তবে পুলিশ বলছে এটি ডাকাতি নয় চুরির ঘটনা। এদিকে সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার তারেক আল মেহেদী। ঘটনার ১২ ঘন্টা পরও সন্দেহভাজন কাউকেই আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা যায়, উপজেলার মীনগ্রাম এলাকার মৃত পুলিশ সদস্য ওলিউজ্জামানের বাড়িতে গভীর রাতে মুখোশ পরে একদল ডাকাত প্রবেশ করে। এসময় মৃত পুলিশ সদস্যের বড় ছেলে এ্যাডভোকেট মনিরুজ্জামান, মেজো ছেলে বর্তমান পুলিশ কনস্টেবল রাশিদুল ওরফে কালিমউদ্দিন ও ছোট ছেলে সেনা সদস্য আশিকুজ্জামানের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

পুলিশ কনস্টেবল রাশিদুল ওরফে কালিমউদ্দিন জানান, ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাতদল গভীর রাতে তাদের বাড়িতে প্রবেশ করে। এসময় তার চার বছর বয়সী ছেলের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এরপর বাড়ির মহিলাদের ব্যবহৃত প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, লক্ষাধিক নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে চলে যায়। পরে পরিবারের লোকজনের চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এদিকে ঘটনাটি ডাকাতি নয়, চুরি বলে দাবি করেন শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, যে ঘরে বাড়ির লোকজন ঘুমিয়ে ছিল সে ঘরে ডাকাতি হয়নি। পাশের ঘর থেকে চুরি হয়েছে। এ ঘটনায় থানায় একটি চুরির মামলা হচ্ছে। চোরদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১০ই সেপ্টম্বের রবিবার রাত ১২টার দিকে বড়দা গ্রামের আক্কাস আলী বিশ্বাসের বাড়িতে অস্ত্রসহ ১০-১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। এসময় বাড়িতে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মধ্যে খাটের সাথে হাত-পা বেধে আটকে রাখে। পরে ১ লাখ ৬৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও ৬টি মোবাইল ফোন ডাকাতি করে নির্বিঘ্নে পালিয়ে যায় ডাকাত দল।

শৈলকুপায় একেরপর এক চুরি, ডাকাতি বেড়ে যাওয়ায় বিভিন্ন গ্রামাঞ্চলে এক ধরনের ভয় ও আতংক সৃষ্টি হয়েছে। অপরদিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ, চড়িয়ারবিল ও দুধসর এলাকায় রাতে গাছ ফেলে প্রায়ই ডাকাতির চেষ্টা অব্যাহত রেখেছে সংঘবদ্ধ ডাকাতদল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর