,

জেনে নিন বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি

news-image

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সফরে ভারতের চেয়েও বেশি স্পিনের সম্মুখীন হতে বলে শঙ্কা প্রকাশ করেছেন উইন্ডিজের টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার।
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এমন অভিমত ব্যক্ত করেন তিনি। উইন্ডিজের পরাজয়ের পেছনে দলটির স্পিন দুর্বলতাকে দায়ী করছেন অনেকে। সেই ধারাবাহিকতায় উইন্ডিজ দলপতির ভয়, বাংলাদেশে ভারতের চেয়েও শক্তিশালী স্পিচ আক্রমণ সামলাতে হতে পারে তার দলকে।

হোল্ডার বলেন-

‘ভারত সফরের পর আমরা বাংলাদেশ সফরে যাব। তারা আমাদের বিপক্ষে অনেক স্পিনার নিয়ে খেলবে। গত দুই টেস্টের পিচের চেয়েও সেখানে হয়ত বেশি স্পিন ধরবে।’

টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ নিয়ে তিনি আরও বলেন,

‘আমরা প্রয়োজন অনুযায়ী রান তুলতে পারিনি। এটি দারুণ একটি খেলা ছিল। সকালটা যেভাবে শুরু করেছে এটার পুরোটাই কৃতিত্ব বোলারদের। আমরা একসাথে এটা নিয়ে আলোচনা করেছি। বোলারদের পারফরম্যান্স দেখে ভালো লেগেছে।’

উল্লেখ্য, ২০১২ সালের পর টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এবারই প্রথমবারের মতো আসছে উইন্ডিজ ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের সাথে লড়বে সফরকারীরা।

এক নজরে উইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফরসূচি ২০১৮-

টেস্ট সিরিজ-

১৮-১৯ নভেম্বর দুই দিনের প্রস্তুতি ম্যাচ এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম

২২-২৬ নভেম্বর প্রথম টেস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৩০-৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

ওডিআই সিরিজ-

৬ ডিসেম্বর একমাত্র প্রস্তুতি ম্যাচ ফতুল্লা/বিকেএসপি

৯ ডিসেম্বর প্রথম একদিনের ম্যাচ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১১ ডিসেম্বর দ্বিতীয় একদিনের ম্যাচ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৪ ডিসেম্বর তৃতীয় একদিনের ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট

টি-২০ সিরিজ-

১৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
২০ ডিসেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২২ ডিসেম্বর তৃতীয় টি-টোয়েন্টি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর