,

অবশেষে বিতর্কিত আউট নিয়ে কথা বললেন লিটন

news-image

লিটন দাসের রান আউটটা যদি না দিতো আম্পায়ার, তাহলে অন্তত আর ২০টা রান বেশি আসতো। আমরা তবে হারিয়েই দিতাম ভারতকে। ভক্তদের এমন আক্ষেপ এখনও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দুই দেশের ক্রিকেট ভক্তদের এখনও পাল্টা বিতর্ক লেগে আছে। আম্পায়ারের এমন বিতর্কিত সিদ্ধান্ত এবারই যে তা কিন্তু না। গত ২০১৫ বিশ্বকাপ থেকে শুরু। এরপর ভারতের বিপক্ষে ম্যাচ মানেই আগে থেকে একটা সন্দেহ থাকে বিতর্কিত কোনও একটা সিদ্ধান্ত বুঝি এবারও পাবে বাংলাদেশ! ঘটেও তেমনটাই।

এবারের এশিয়া কাপেও তেমন বিতর্কিত কিছু ঘটেছিল বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচে।
দলীয় ১৬৪ রানের মাথায় লিটন দাসকে বিতর্কিত রান আউট দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ওই ম্যাচের টিভি আম্পায়ার রড টাকার। শোনা যায় বিতর্কিত আউটের জের ধরে নাকি বাংলাদেশি হ্যাকাররা রড টাকারের ফেসবুক অ্যাকাউন্টও ডিজেবল করে দেয়।

লিটন কুমার আউট হয়ে ফিরে যান ব্যক্তিগত ১২১ রানের মাথায়। তখন দলের অবস্থা নাজুক বললেও ভুল হবে না।
শেষপর্যন্ত ভারতীয়দের সামনে ২২২ রানের লক্ষ্য দাঁড় করলেও শেষ বল পর্যন্ত লড়াই করে জিততে হয় তাদের।
এতদিন ধরে এই ব্যাপারে গণমাধ্যমের সামনে লিটন কিছু না বললেও আজ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় দিনে কথা বলেন এই টাইগার ওপেনার।

সেই বিতর্কিত আউট নিয়ে খুব বেশি বলতেও চাননি লিটন। যদি না আবার ঝামেলায় পড়তে হয়!
তবে এটুকুই বললেন, হয়তো আরও কিছুক্ষণ খেলতে পারতাম। খেলতে পারলে ভালো হতো দলের জন্য সঙ্গে আমার জন্যও। আর আউট নিয়ে কিছু বলার নেই। আম্পায়ার যেহেতু আউট দিয়েছেন, সেটা আউটই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর