,

প্রেমিকের হাতে মডেল খুন, পরিত্যক্ত ব্যাগে মিলল শত টুকরো দেহ!

news-image

প্রেমিকের হাতে খুন হয়েছে তরুণী মডেল মানসি দীক্ষিত (২০)। শত টুকরো দেহ মিললো ভারতের মুম্বইয়ের পশ্চিম মালাদের মাইন্ডস্পেস নামে একটি জায়গায়। ঝোপের মধ্যে রক্তমাখা একটি ব্যাগ পড়েছিল। পরিত্যক্ত সেই ব্যাগেই ভরে রাখা হয়েছিল মডেল মানসি দীক্ষিতের শতচ্ছিন্ন দেহ। এই খুনের ঘটনায় কলেজপড়ুয়া এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে মুম্বই পুলিশের দাবি করেছে, অভিযুক্ত মুজাম্মেল সৈয়দ (১৯) মানসি দীক্ষিতকে খুনের কথা শিকার করেছে।

মুম্বইয়ের পশ্চিম আন্ধেরির মিল্লাটনগরের বাসিন্দা মুজাম্মেল পুলিশকে জানায়, মানসি দীক্ষিত তার ফ্ল্যাটেই ছিল। দু-জনের ধস্তাধস্তির সময় সে টুল দিয়ে মানসিকে আঘাত করে। তার জেরেই মৃত্যু হয়। মানসি দীক্ষিতের বাড়ি রাজস্থানে। মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতেই গত ৬ মাস ধরে আন্ধ্রেরিতে ছিল। এক বন্ধুর মাধ্যমে মানসির সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তার।

মুম্বই পুলিশের এক কর্তা জানান, বিকেল তিনটে নাগাদ একটি পরিত্যক্ত ব্যাগের উল্লেখ করে থানায় ফোন আসে। ঘটনাস্থলে পুলিশের একটি দল গিয়ে ব্যাগটি শনাক্ত করে। ব্যাগ খুলতেই বি তরুণীর শতচ্ছিন্ন দেহ দেখতে পায় পুলিশ। এরপরই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ভালো করে খুঁটিয়ে দেখে, অপরাধীর নাগাল পায় পুলিশ। ঘটনার তিন ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় ওই কলেজপড়ুয়াকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর