,

ফুটপাতে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্রকে মেরে ফেলল সাবেক হুইপের গাড়িবহর

news-image

যশোরের অভয়নগরে জাতীয় সংসদের সাবেক হুইপের নির্বাচনী গাড়িবহরের চাপায় প্রাণ হারিয়েছে রাকিবুল ইসলাম মুন্না (১৮) নামের এক স্কুলছাত্র।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বেঙ্গলগেট এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র ফুটপাতে দাঁড়িয়েছিল।

মুন্না স্থানীয় নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও উপশহর নওয়াপাড়া গ্রামের মিল শ্রমিক ইউসুফ হোসেনের একমাত্র ছেলে।

মেধাবী শিক্ষার্থী মুন্নার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি আলমগীর হোসেন গাড়িচাপায় স্কুলছাত্র মুন্নার নিহতের খবর নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদের সাবেক হুইপ শেখ আবদুল ওহাব তার নির্বাচনী এলাকা যশোর-৪ আসনের নির্বাচনী প্রচারণার জন্য একটি গাড়িবহর নওয়াপাড়া বাজার থেকে বাঘারপাড়া উপজেলায় যাচ্ছিল। গাড়িবহরটি যশোর-খুলনা মহাসড়কের বেঙ্গলগেট পার হওয়ার সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্র মুন্নাকে চাপা দিয়ে চলে যায়।

গুরুতর আহত মুন্নাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর