,

জাতীয় পার্টির জাহাঙ্গীরের প্রচারে সোহেল রানা

news-image

যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী জাহাঙ্গীর আলম মোল্যার পক্ষে নির্বাচনে গণসংযোগ করেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা।

সোমবার দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক মাসুদ পারভেজ বলেন, জাতীয় পার্টির সরকার আমলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছিল। মানুষের জানমালের নিরাপত্তা ছিল।

মানুষের মুখে হাসি ছিল। যশোর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় সোহেল রানা আরও বলেন, অনেক রাজনৈতিক দল ক্ষমতায় গেছে।

কিন্তু জাতীয় পার্টির আমলের মতো সুশাসন ও উন্নয়ন কোনো রাজনৈতিক দল করতে পারেনি। তাই এরশাদই হোক আগামীর রাষ্ট্রপতি।

সভায় বক্তব্য রাখেন- যশোর জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী, যশোর সদর উপজেলা জাতীয় পার্টির সম্পাদক ও যশোর-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী জাহাঙ্গীর আলম মোল্যা, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চঞ্চল, দফতর সম্পাদক মনিরুজ্জামান হিরণ, মহিলাবিষয়ক সম্পাদক পারুল নাহার আশা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর