,

মজুরি নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে: বিজিএমইএ

news-image

নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস্ শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন ‘বিজিএমই’।

সোমবার রাজধানীর কাওরান বাজারে বিজিএমইএ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের এর সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

পোশাকখাতের ন্যূনতম মজুরি ৫৩০০ টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করে গত সেপ্টেম্বরে নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার। এতে ৪০ লাখ শ্রমিক অধ্যুষিত এই খাতে মজুরি বেড়েছে ৫১ শতাংশ।

নতুন মজুরি কাঠামোতে বেসিক চার হাজার ১০০ টাকা; বাড়ি ভাড়া ২০৫০ টাকা; চিকিৎসা ভাতা ৬০০ টাকা; যাতায়াত ভাতা ৩৫০ টাকা; খাদ্য ভাতা ৯০০ টাকা ধরা হয়েছে।
এর আগে ২০১৩ সালে এই খাতে বেতন বাড়ানো হয়েছিল।

সিদ্দিকুর রহমান বলেন, তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। মালিক শ্রমিক সব পক্ষ বিষয়টি মেনে নিয়েছে। অথচ কিছু শ্রমিক নেতা, এনজিও ও দুষ্কৃতিকারী বিভ্রান্তিকর তথ্য দিয়ে শ্রমিকদের বিভ্রান্ত করতে চাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আমিরুল হক আমিন, বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি মাহমুদ হাসান খান ও মঈনুদ্দিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর