,

ক্ষতিকর রং দিয়ে তৈরি হচ্ছে আচার

news-image

নিউজ ডেস্ক : সাধারণ মানুষ বিশেষ করে শিশুদের প্রিয় খাবার আচার। অথচ মুখরোচক এই খাবারটিই রাজধানীতে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে।ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর রং। চিকিৎসকরা বলছেন, এসব আচার খেলে পেটের অসুখসহ শিশুরা ভুগতে পারে নানা রোগে।

রাজধানীর যাত্রাবাড়িতে এরকম বেশ কিছু আচারের কারখানা গড়ে উঠেছে । সরজমিনে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে চালতার আচার বানানোর প্রক্রিয়া চলছে।

রান্না ঘরে দেখা যায় ভালো পঁচা চালতা এক সঙ্গে মিলিয়ে কেটে হাঁড়িতে সেদ্ধ করা হচ্ছে।পাশের এক কক্ষে খোলা অবস্থায় থরে থরে সাজানো আছে নানা রকমের আচার।

ফারজানা হোসেন নামে একজন রাস্তার পাশ থেকে আচার কিনে খাওয়ার বিষয়ে বলেন, এসব আচার এতো মুখরোচক হয় যে সেটা স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর সেটা মুখ্য বিষয় হয়ে উঠে না। সাময়িক মজাদার এই খাবার খাওয়ার জন্য স্বাস্থ্যকর বিষয়টি মাথায় আসে না।

কারখানায় পাওয়া যায় প্লাস্টিকের কয়েকটি ড্রাম। যেগুলো খুলতেই বেরিয়ে আসে, কয়েকদিনের পুরোনো প্রায় পঁচে যাওয়া চালতা ও বড়ই। এগুলো দিয়েই বানানো হবে নানা স্বাদের আচার। রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজ ও রাস্তায়, খোলা পরিবেশে বিক্রি হচ্ছে এসব আচার। যারা খাচ্ছেন তারা হয়তো জানেনই না এগুলো শরীরের জন্য কতটা ক্ষতিকর?

চিকিৎসকরা বলছেন, এসব আচার খেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা।
শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবদুল মালেক বলেন, আচারে যে রং ব্যবহার করা হয়, সেগুলো নাইট্রোজেন পদার্থ।এগুলো এতো ক্ষতিকর যে শরীরে নানা ধরনের রোগের সৃষ্টি হতে পারে।এমনকি ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে।

শিশুরা খুব বেশি আকৃষ্ট হয় বলে, বাইরের আচার বাদ দিয়ে ঘরে এসব আচার তৈরি করে খাওয়ানোর পরামর্শ দিলেন এই চিকিৎসক। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর