,

বন্ধু খুঁজতে নারীদের সহযোগিতা করবেন প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি ডেটিং অ্যাপ ‘বাম্বলে’র সঙ্গে যুক্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এই অ্যাপের মাধ্যমে সোশ্যাল সাইটে এবার মনের মতো বন্ধু খুঁজে নিতে পারবেন নারীরা। বন্ধু খুঁজতে নারীদের সহযোগিতা করবেন প্রিয়াঙ্কা!

জানা গেছে, অ্যাপটিকে ভারতে প্রচারের উদ্দেশ্য নিয়ে কাজ করবেন তিনি।

কীভাবে এই অ্যাপের মাধ্যমে মনের মানুষের খোঁজ মিলবে? প্রথমে দুই ব্যবহারকারীকে অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। নিজেদের পছন্দ-অপছন্দের বিবরণ তুলে ধরতে হবে। সেই তথ্য অন্যের সঙ্গে মিললে অন্য ব্যবহারকারীর সঙ্গে আলাপচারিতা শুরু হবে। এক্ষেত্রে আলাপচারিতার ক্ষমতা নারীর হাতেই রয়েছে। অছন্দ-অপছন্দ মিললেও কোনও পুরুষ আগে আলাপচারিতা শুরু করতে পারবেন না।

জানা গেছে, বলিউড অভিনেত্রীকে তাদের প্রচারের মুখ হিসাবে পেয়ে খুশী, বলে জানিয়েছেন সংস্থাটির কর্তৃপক্ষ। প্রিয়াঙ্কা চোপড়া জানান, ‘আমি সবসময় বিশ্বাস করি যে, নারীদের জন্য বিনিয়োগ সামাজিক রূপান্তর ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম অংশ। সেই কারণেই আমি এই অ্যাপে বিনিয়োগ করেছি এবং এর প্রচারের মুখ হয়েছি।’

বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন ‘কোয়ান্টিকো’ গার্ল প্রিয়াঙ্কা। ভারতীয় সেলিব্রিটিরা যখন বিদেশমুখী, তখন প্রিয়াঙ্কা ফিরলেন দেশে। নিক জোনাসের সঙ্গে তার বিয়ের অনুষ্ঠানের জন্য বেছে নিলেন যোধপুরের বিশাল রাজ প্রাসাদ উমেদ ভবনকে। আগস্টেই বাগদান সেরে ফেলেছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর