,

কুকুরের ফেসবুক ফলোয়ার ২০ হাজার!

news-image

অনলাইন ডেস্ক : নাম পুটু হাজরা। সবাই আদর করে ডাকে পুটু নামেই। পুটুর ঠিকানা শান্তিনিকেতন। পৃথ্বী হাজরার মাতৃত্বেই ওর বড় হয়ে ওঠা। বাড়িতে আছে ‘বাবা’ও। পৃথ্বী হাজরার স্বামী পবিত্র মণ্ডল’ই পুটু’কে পিতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন।

‘মা-বাবা’ ছাড়া পুটুর খেলার সঙ্গী ওর বান্ধবী জেরি। জেরি একটি ল্যাব্রডর (কুকুর)। সময়ে অসময়ে জেরির সঙ্গেই পুটুর যত খুনসুটি। কখনও রেসলিং আবার কখনও একসঙ্গে বসে একে অপরের আদরে মাখামাখি করা, দুই সইয়ের ভিডিও ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল।

জেরি ছাড়াও পুটুর আরও এক বন্ধু আছে। ওর নাম কিট্টু। ব্রাউন, ব্ল্যাক আর হোয়াইট- এই মিশ্রণই পুটুর বিশেষত্ব। এমনিতে ও স্বজাতীয় (ইন্ডিয়ান পারিয়া প্রজাতি) হলেও অন্য প্রজাতির কুকুরদের সঙ্গেও মানিয়ে নেয় খুব সহজেই।

ফেসবুকেও তো ওর কত বন্ধু। সম্প্রতি একটি ফেসবুক পেজও খোলা হয়েছে পুটুর। লাইক সংখ্যা শুনলে ভিরমি খেয়ে যেতে পারেন। ২০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে ‘পুটু- দ্য ইন্ডি পাপ’ নামের ওই ফেসবুক পেজের।

নেটিজেনদের অনেকের বক্তব্য, ‘পুটুর মাম’ অর্থাৎ পৃথ্বী হাজরা ফেসবুকে কুকুরের ছবি দিয়ে অর্থ সংগ্রহ করেন। তবে এই অভিযোগ যে ভিত্তিহীন, সে কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পৃথ্বী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর