,

১৫ বছর পর ঘরের মাঠে হারল স্পেন

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৫ বছর পর ঘরের মাঠে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে হার দেখলো স্পেন। উয়েফা নেশন্স লিগে স্পেনকে ৩-২ গোলে হারালো ইংল্যান্ড। আর ৩১ বছর পর স্পেনের মাঠে প্রথম জয়ের দেখা পেল ইংল্যান্ড।

সোমবার সেভিয়ায় ১৬ মিনিটে রহিম স্টারলিংয়ের গোলে লিড পায় ১৯৬৬ বিশ্বকাপজয়ীরা। পরে ২৯ মিনিটে মার্কাস রাশফোর্ড ব্যবধান দ্বিগুণ করেন। আর বিরতির অনেক আগেই (৩৮ মিনিট) নিজের জোড়া গোল পূর্ণ করে ইংলিশদের ৩-০ ব্যবধানে এগিয়ে দেন স্ট্রাইকার স্টারলিং।

তবে দ্বিতীয়ার্ধে ঘুর দাঁড়ায় স্বাগতিক স্পেন। ৫৮ মিনিটে পাকো আলকাসেরের গোলে ব্যবধান কমায় ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর শেষ দিকে আক্রমণের ধার বাড়িয়ে আরও একটি গোল পেলেও হার এড়াতে পারেনি তারা। ম্যাচের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সপ্তম মিনিটে গোল করেন সার্জিও রামোস।

এ ম্যাচ হারলেও তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের গ্রুপ-৪ এ শীর্ষে আছে স্পেন। একটি জয়ে ইংল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর