,

ম্যারাডোনার তীব্র সমালোচনায় মেসি ভক্তরা

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার ‘ফুটবল ঈশ্বর’ দিয়েগো ম্যারাডোনা কিছুদিন আগে মেসিকে নিয়ে আচমকা সমালোচনা করে খবরের শিরোনাম হয়েছিলেন। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের ভাষ্য, একটা ম্যাচ শুরুর আগে ২০বার টয়লেটে যান মেসি। আর এমন একজনকে অধিনায়ক করাটা তার চোখে বোকামি। এখানেই থেমে থাকেননি ম্যারাডোনা, মেসির কাছ থেকে নেতৃত্ব নিয়ে অন্য কাউকে দেওয়া উচিৎ বলে পরামর্শ দেন তিনি।

তবে বিষয়টি মোটেও ভালোভাবে নেননি মেসির ভক্তরা। দেশকে বিশ্বকাপ এনে দেয়া ম্যারাডোনাকে উল্টো ধুয়ে দিলেন তারা। তাদের কেউ কেউ ছিয়াশির বিশ্বকাপের নায়ককে ‘অজ্ঞ’, ‘মাদকাসক্ত’ বলতেও ছাড়েননি।

আর্জেন্টিনার এক আইনজীবী ম্যারাডোনার সমালোচনাকে গুরুত্ব দিতেই রাজি নন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, সমালোচনা যখন একজন মাদকাসক্তের কাছ থেকে আসছে, তাই এই সমালোচনার কোনো মূল্য নেই। এছাড়া দেশটির একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বলেছেন, দিয়েগোর মতো শারীরিক ও মানসিকভাবে অসুস্থ একজন মেসির সমালোচনা করতে পারেন না।

অবশ্য কেউ কেউ ম্যারাডোনার পাশেও দাঁড়িয়েছেন। তার এক ভক্ত বলেন, ম্যারাডোনা যা খুশি বলতে পারেন, কারণ উনি মাঠে নেমে নিজেকে প্রমাণ করেছেন।ম্যারাডোনার আরেক ভক্তের মন্তব্য, দিয়েগো মিথ্যেটা কী বলেছেন! যা সত্যি তাই বলেছেন। মেসিকে সেরা বলা বন্ধ হোক, কারণ ও সেরা নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর