সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ১১৯০ মণ্ডপের নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় এক হাজার ১৯০টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এসব পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৯০২ জন পুলিশ ও পাঁচ হাজার ৭৬ জন আনসার সদস্য।

জানা যায়, জেলার এক হাজার ১৯০টি পূজা মণ্ডপের মধ্যে সবগুলোকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে কঠোর নিরাপত্তা গ্রহণ করেছে জেলা পুলিশ। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপ রয়েছে ১৫৬টি, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মণ্ডপের সংখ্যা ৪২৪টি এবং সাধারণ মণ্ডপ রয়েছে ৬১০টি।

এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে ঢাক-ঢোল আর কাঁসর ধ্বনি। পূজামণ্ডপ ঘিরে শুরু হয়েছে উৎসব। পালা দিয়ে চলছে পূজা-অর্চনা। ১৯ অক্টোবর প্রতিমা বিসর্জনের পর সমাপ্তি ঘটবে।

টাঙ্গাইল শহরের শ্রী শ্রী কালীবাড়ি, আদালত পাড়া পূজা সংসদ, রেজিস্ট্রি পাড়া, সাবালিয়া, কলেজ পাড়া, থানা পাড়া, প্যারাডাইস পাড়া, করটিয়া, পাথরাইল, বাজিতপুর, বাঘিল, এনায়েতপুর, সন্তোষ পালপাড়া, বৈলণ্ঢা পালপাড়া, শাকরাইলসহ বিভিন্ন পূজা মণ্ডপগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে।

টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও প্রতিটি মণ্ডপে পুলিশ এবং আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া স্থানীয় লোকজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। তবে আমরা সার্বক্ষণিক প্রতিটি মণ্ডপের খোঁজ-খবর নেব।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যও দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, এছাড়া মোবাইল টিম, সাদা পোশাকের পুলিশও কাজ করছে। আশা করছি, কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস