সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের নিহত ৩

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।

আজ মঙ্গলবার ভোরের দিকে উপজেলার শুভুল্যা এলাকায় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী টাইলসবোঝাই ওই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে উল্টে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিরঞ্জন মালি (৩৫), তার স্ত্রী সাগরী (২৫) ও মেয়ে স্বর্ণা (৮)। তাদের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী টাইলসবোঝাই একটি ট্রাকে আটজন যাত্রী ছিলেন। ট্রাকটি শুভুল্যা এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে এটি সড়কের পাশে পড়ে যায়। এ ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও আরও পাঁচজন আহত হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে তারা মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ট্রাকটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস