,

প্রিয়াঙ্কার লাল পোশাকের দাম কত?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এখন সিনেমার চাইতে ব্যক্তিজীবনের ঘটনা নিয়েই বেশি আলোচিত। সম্প্রতি প্রেমিক নিক জোনাসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসবেন বলে শোনা যাচ্ছে।

এই তারকা এবার আলোচনায় এলেন তার পোশাকের কারণে। লাল পোশাকের একাধিক ছবি প্রিয়াঙ্কা শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে। এরপরই কেউ কেউ জানতে চাইছেন এই পোশাকের দাম কত?

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, প্রিয়াঙ্কার লাল রঙের টপটির দাম ১ লাখ ১৬ হাজার টাকা (বাংলাদেশি মুদ্রায়)। এছাড়া লাল রঙের সঙ্গে ম্যাচিং স্কার্টের দাম ২ লাখ টাকা (বাংলাদেশি মুদ্রায়)। এই লাল রঙের স্কার্ট-টপের সঙ্গে মানানসই লাল রঙের একটা ব্যাগ তার হাতে দেখা যায়। তবে ব্যাগটির দাম জানা যায়নি।

প্রিয়াঙ্কা চোপড়া এখন বিয়ের আয়োজন নিয়েই ব্যস্ত। একইসঙ্গে নিক জোনাসের হাত ধরে নানা জায়গায় ঘুরতে দেখা গেছে তাকে। এছাড়া তার নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ এর শুটিংয়েও অংশ নিচ্ছেন। এই ছবির শুটিং হচ্ছে লন্ডনে।

‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিটি পরিচালনা করছেন সোনালি বোস। ১৩ বছরের আয়শা চৌধুরীর জীবন নিয়ে এই ছবির গল্প। ছবিটি প্রযোজনা করছেন সিদ্ধার্থ রায় কাপুর।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর