,

ঢাকেশ্বরী মন্দিরকে জমির মালিকানা উপহার প্রধানমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : সনাতন ধর্মালম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ‎ঢাকেশ্বরী মন্দির। আটশো বছরের পুরনো এ মন্দিরের দেড় বিঘা জমির মালিকানা নিয়ে ৬০ বছর ধরে চলা জটিলতার সমাধান করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সোমবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এ জটিলতার সমাধান করে দেন প্রধানমন্ত্রী। এখন থেকে এই জমির মালিকানা ঢাকেশ্বরী মন্দিরের।

বছরের পর বছর ধরে জমির মালিকানা নিয়ে মামলা-মকদ্দমা, দফায় দফায় বৈঠকেও সমাধান করতে ব্যর্থ হওয়া সনাতন ধর্মালম্বীরা এটিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুর্গা পূজার উপহার মনে করছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল চ্যাটার্জি বলেন, জমি নিয়ে প্রায় ৬০ বছরের একটা জটিলতা ছিল। এই সমস্যার সমাধান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরের অনুকূলে দেড় বিঘা সম্পত্তি সনাতন ধর্মালম্বীদের উপহার দিয়েছেন।

সনাতন ধর্মালম্বী জয়দেব দাস বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে এ জটিলতার সমাধানকে আমরা এবারের দুর্গা পূজার উপহার মনে করছি।

ধারণা করা হয় যে, সেন রাজবংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর