,

শ্রীলঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট দলের ট্রেনিং সেশনে ঢুকে পড়ল সাপ

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কা বধের কসরত চলছিল ইংল্যান্ড শিবিরে। কিন্তু আচমকাই ট্রেনিং সেশনে দেখা যায় এক অচেনা অতিথিকে। আর কেউ নয় সেই অতিথি, একটি সাপ।

ব্রিটিশ ক্রিকেট টিমের পক্ষ থেকে টুইট করে বিষয়টি জানানো হয়েছে। ১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দুই মাঠ কর্মী সাপকে নাগালে নিয়ে আসার চেষ্টা করছেন। আর ইংল্যান্ড দলের সঙ্গে থাকা কর্মীরা সময় নষ্ট না করে ছবি তুলতে শুরু করলেন।

পাঁচটি একদিনের ম্যাচ, তিনটি টেস্ট এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে টিম ইংল্যান্ড। তারই মাঝে ডাম্বুলায় এই ঘটনাটি ঘটেছে

এখন একদিনের সিরিজ চলছে। প্রথম দুটি খেলাতেই বাধ সেধেছে বৃষ্টি। তবে দ্বিতীয় ম্যাচে জিতেছে ইংল্যান্ড।

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বিচার হওয়া ম্যাচে ইংল্যান্ড জিতেছে ৩১ রানে। অধিনায়ক ইয়ন মরগান করেন ৯২ রান। এই ইনিংসটাই যে ওই দু’টি দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২৭৮ রান করে ইংল্যান্ড। অধিনায়কের মতোই উল্লেখযোগ্য অবদান রাখেন জো রুট। তার করা ৭১ রানের সৌজন্যে ভালো জায়গায় পৌঁছে যায় ব্রিটিশরা।

জবাবে ২৯ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে শ্রীলঙ্কা। তখনই বন্ধ হয়ে যায় খেলা। আর এর পরই অঙ্কের বিচারে ম্যাচ পকেটস্থ করে ইংল্যান্ড।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর