,

ধর্ম যার যার কিন্তু উৎসব সবার: প্রধানমন্ত্রী

news-image

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিদেশের হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘ধর্ম যার যার কিন্তু উৎসব সবার।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সকলে সেটাই মানি আর বাংলাদেশ বিশ্বে সেটার একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রত্যেকটা উৎসবে সবাই ভাই বোনের মত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই উৎসবটা উদযাপন করে যাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীর দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে এসে দেওয়া ভাষণে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রামে এবং মহান মুক্তিযুদ্ধের সময় আমরা মুসলমানরা শুধু নয়, আমাদের সবধর্মের মানুষ—হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে মিলেই কাঁধে কাঁধ মিলিয়ে বুকের রক্ত ঢেলে এ দেশ স্বাধীন করে গেছেন। বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এবং এই বাংলাদেশে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে যার যার অধিকার নিয়েই বসবাস করবে, তাদের ধর্ম-কর্ম পালন করবে।

প্রধানমন্ত্রী বলেন, এই দেশকে আমরা সকলে একসঙ্গে গড়ে তুলতে চাই। বাংলাদেশ উন্নত হোক, সমৃদ্ধিশালী হোক, দারিদ্র্য মুক্ত এবং ক্ষুধা মুক্ত বাংলাদেশ হোক এটাই ছিল জাতির পিতার স্বপ্ন। আমি এটুকু বলতে পারি, আমি বাবা, মা, ভাই সব হারিয়েছি এবং আমরা দুটি বোন বেঁচে আছি এবং আমাদের জীবনের একটাই লক্ষ্য—এই বাংলাদেশটাকে আমরা গড়ে তুলবো। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না।

সরকারপ্রধান বলেন, আজ আমরা আনন্দিত সারা বাংলাদেশেই পুজো হচ্ছে এবং প্রতিবছরই পুজোর সংখ্যা বাড়ছে। প্রায় ৩০ হাজারের বেশি মন্ডপে পুজো হচ্ছে (সারা দেশে ৩১ হাজার ২৭২টি পূজা মন্ডপে পূজা)। তিনি বলেন, আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এখানকার নিরাপত্তা নিশ্চিত করবার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় জনগণও সহযোগিতা করে যাচ্ছেন। তিনি সারা বাংলাদেশে পূজা অনুষ্ঠানে কর্মরতদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি এই উৎসব যাতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় সেই কামনাও করেন।

এর আগে প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শনে যান। সেখানে মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর