,

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার চেক প্রদান

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের প্রায় চার কোটি টাকার চেক ১১৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারির মধ্যে হস্তান্তর করা হয়েছে। একই সাথে পাঁচ জন প্রবীন ও শিক্ষক মুক্তিযোদ্ধাকে ফাউন্ডেশনের পক্ষ থেকে পদক প্রদান করা হয়।

‘প্রিন্সিপাল শাহজাহান ফাউন্ডেশন’-এর আয়োজনে সোমবার বিকেলে আশুগঞ্জ উপজেলা সদরের জাহানারা কুদ্দুস ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট মিলনায়তনে এক সুধী সমাবেশে এ চেক বিতরণ করা হয়।

শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম সাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক-কর্মচারি অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র পরিচালক আবু নাসের, ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ মঞ্জুরুল হক ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. হানিফ মুন্সী।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান পান্না, ‘প্রিন্সিপাল শাহজাহান ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, অধ্যক্ষ সুমনা ইয়াসমিন, অধ্যক্ষ জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা তাহরিমা চৌধুরী।

এ জাতীয় আরও খবর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর