,

‘ক্যামেরা নেই, সমস্যা হবে না’

news-image

বিনোদন ডেস্ক: যৌন হেনস্তার অভিযোগে তোলপাড় চলছে বলিউডে। একে একে মুখোশ খুলছে নামি-দামি পরিচালকের। এবার বলিউডের আরো এক জনপ্রিয় পরিচালকের বিরুদ্ধে মুখ খুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেত্রী।

এই পরিচালক হলেন লাভ রঞ্জন। ‘সোনু কে টিটু কি সুইটি’-র পরিচালকের বিরুদ্ধে এক অভিনেত্রীকে অশ্লীল প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।

সম্প্রতি মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ আনলেও সেই অভিনেত্রী কিন্তু নিজের নাম প্রকাশ্যে আনেননি।

ওই অভিনেত্রীর অভিযোগ, ‘প্যার কি পঞ্চনামা’-র শুটিংয়ের সময় তিনি গিয়েছিলেন লাভ রঞ্জনের কাছে অডিশন দিতে। সিনেমায় বিকিনি দৃশ্যের পাশাপাশি চুম্বনের দৃশ্যও রয়েছে বলে জানানো হয় তাকে। তাতে কোনো আপত্তি ছিল না তার।

এরপরই তাকে একটি ঘরে ডেকে নিয়ে যাওয়া হয়। প্রথমে বিকিনি পরে তার লুক টেস্ট হবে বলে জানান লাভ রঞ্জন। এরপর সবাইকে ঘর থেকে বের করে দিয়ে তাকে নগ্ন হতে বলা হয়।

ওই অভিনেত্রীর আরও দাবি, লাভ রঞ্জন তাকে জানান, অন্তর্বাস খুলে যেন তিনি দাঁড়ান। যাতে তিনি বুঝতে পারেন, ওই অভিনেত্রীর শরীর থেকে আর মেদ ঝরাতে হবে কি না। ওই সময় লাভ রঞ্জন বলেন, ওই ঘরে কোনো ক্যামেরা নেই। তাই তার সামনে নগ্ন হতে আমি যেন ভয় না পাই, সেই কথাই বার বার মনে করিয়ে দিচ্ছিলেন লাভ রঞ্জন।

পরিচালকের ওই আবদার শুনে এই ধরনের কোনো কাজ করতে পারবেন না বলে সেখান থেকে সেদিন বেরিয়ে যান বলে জানান এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর