,

ভুল তথ্য প্রচার করছে মোবাইল অপারেটর

news-image

সরকারি ইনফরমেশন ম্যাসেজের নামে মোবাইল অপারেটরগুলো সাধারণ মানুষের কাছে বিভিন্ন দিবসের তথ্য জানিয়ে বার্তা বা ম্যাসেজ দিয়ে থাকে। বার্তা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ভুল তথ্য প্রচার করে মোবাইল অপারেটগুলো।

যার ফলে নানান সময়ে নানান ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি মধ্য পড়তে হয় বলে জানিয়েছে একাধিক গ্রাহক।

এ বিষয়ে আরিফ নামে এক গ্রাহক অভিযোগ জানিয়ে বলেন, বিভিন্ন সময় মোবাইল অপারেটরগুলো জাতীয় দিবস বা কর্মসূচির তথ্যবিবরণী জানিয়ে ম্যাসেজ বা বার্তা প্রেরণ করে থাকে। এরই ধারাবাহিকতা সোমবার (১৫ অক্টোবর) সকালে গ্রামীণফোন থেকে (Govt Info) নামে একটি ম্যাসেজ দেওয়া হয়। এতে লেখা ছিল, ‘২০২৮ সালের মধ্যে চালু হতে যাচ্ছে ই-পাসপোর্ট। ঘরে বসে আবেদন করে পাওয়া যাবে নির্ভুল পাসপোর্ট- সরকারি তথ্যবিবরণী’।

সকাল সাড়ে নয়টার দিকে পাঠানো হয় ম্যাসেজটি। যার মধ্যে ভুল ছিল। এই বার্তায় ২০২৮ সাল লেখা থাকলে এটা হবে ২০১৮ সাল। যা গ্রামীণফোন বিকালে সংশোধন করে আবার পাঠায়। সেখানে লেখা আছে ২০১৮ সালে কথা।

ছবি : সংগৃহীত

প্রসঙ্গত, মোবাইল অপারেটরগুলোর বার্তা পেয়ে মাঝে মধ্যেই বিভ্রান্ত হতে হয় সাধারণ গ্রাহকদের। তাই (Govt Info) নামে যে ম্যাসেজ দেওয়া তাতে সঠিক তথ্য দেওয়া আহবান জানান গ্রাহকরা।

এ বিষয়ে জানতে বিটিসিএল এর পরিচালকের ফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেন নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর